ঢাকা ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

জেলা প্রশাসক শেরপুরের নকলা উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন

  • প্রকাশের তারিখ: 11/07/2026, 04:13 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 18
জেলা প্রশাসক শেরপুরের নকলা উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন

শেরপুর, ১১ জুলাই ২০২৬: শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন আজ নকলা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় নৌকাযোগে মৃগী নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। এরপর তিনি ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক ভাঙনকবলিত স্থানসমূহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্থানসমূহে জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, ভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপযুক্ত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক জানান।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:20 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।