ঢাকা ১১:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের তারিখ: 14/09/2026, 05:08 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 32
ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/10/2026, 06:40 AM
ম
মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।