ঢাকা ০১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

  • প্রকাশের তারিখ: 12/09/2026, 03:37 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 20
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শেরপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে একযোগে সারা দেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে শেরপুর প্রান্তেও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. এইচ. এম. নূরে আলম হীরাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার শেরপুর জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা—সবার সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত শেরপুর।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/09/2026, 03:48 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।