ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের তারিখ: 11/09/2026, 10:55 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। এতে স্বাগত বক্তব্য দেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জি. তৌহিদুর রহমান।

তৌহিদ এডুকেশন কনসালটেন্ট বাংলাদেশ ও মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/09/2026, 01:15 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।