শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পিকআপভ্যান থেকে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে উপজেলার শহরতলীর নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ নালিতাবাড়ী এলাকায় প্রবেশ করবে— এমন তথ্যের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ থামানোর সংকেত দেয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে পিকআপভ্যানটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মদ বহনকারী পিকআপটিও।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
নালিতাবাড়ীতে পিকআপ ভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩
- প্রকাশের তারিখ: 23/06/2026, 03:41 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি, শেরপুর:
- সংবাদটি দেখেছেন: 41
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 13/10/2026, 12:20 AM
ন
নিজস্ব প্রতিনিধি, শেরপুর:
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ