ঢাকা ০২:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

  • প্রকাশের তারিখ: 09/08/2026, 11:06 AM | ফটো কার্ড
  • অনলাইন ডেস্ক
  • সংবাদটি দেখেছেন: 136
নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতার সুরক্ষা” এ মূল সুরের উপর ভিত্তি করে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বারমারী সেন্ট লিও উচ্চ বিদ্যালয়ে শনিবার (৯ আগস্ট) আয়োজিত ওই দিবসের কর্মসূচীর অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসী নৃত্য এবং গান পরিবেশন করা হয়।

ফাদার নোবেল পাথাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মি. দুলেন আরেং। বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন এর চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, কার্ডিনাল পেরেরা, বিলিয়ান্ট চিরান, সিস্টার আগনেস বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে গারো, হাজং, কোচ, হদি, ডালু, এবং বর্মন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়াও পৃথকভাবে ঝিনাইগাতি ও শ্রীবরদীতেও দিবসটি যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 26/09/2026, 07:23 PM
অ
অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।