ঢাকা ০১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশাচালকসহ নিহত ২

  • প্রকাশের তারিখ: 18/07/2026, 09:24 AM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 118
নালিতাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশাচালকসহ নিহত ২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে এসে শহিদুল ইসলাম একটি অটোরিকশা ভাড়া করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুর স্তূপে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।
শনিবার ভোরে স্থানীয়রা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/09/2026, 07:37 PM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।