ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনকে

  • প্রকাশের তারিখ: 28/07/2026, 02:28 AM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 65
ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনকে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি-কে শেরপুর সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) শেরপুর সার্কিট হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এ সময় শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মাননীয় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

শেরপুর সফরকালে প্রতিমন্ত্রীর বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 20/09/2026, 10:17 PM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।