বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মামুনুর রহমান পলাশ।
‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারটি জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন আকর্ষণগুলোকে দেশব্যাপী তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সংশ্লিষ্টরা জানান, শেরপুরে রয়েছে পাহাড়, বনাঞ্চল, নদীসহ নানা প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থান। এসব পর্যটন আকর্ষণকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে জেলার পর্যটন খাতের সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে।
বিশ্ব পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন
- প্রকাশের তারিখ: 27/09/2026, 07:16 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 29
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:48 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ