জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য (২০২৬-২০২৯) ৪১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শেরপুর শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রোটারিয়ান মো. নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেক্সিয়ান আলমগীর হোসাইনকে সেক্রেটারি এবং খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা কমিটি অনুমোদন দেন মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর অ্যাডভোকেট এ.জেড.এম. আব্দুস সবুর।
কমিটির অন্যান্য পদে রয়েছেন কো-চেয়ারম্যান কাজী আবু জর আলামিন, নুর জাহান বেগম, আলহাজ্ব মো. গোলাম মোস্তফা আকন্দ, হারুন জিলানী, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আল আমিন (এপিপি), রফিকুল ইসলাম, বেলায়েত হোসাইন, তাহমিনা জলি, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম নোমান তালুকদার, জয়েন্ট সেক্রেটারি আল-আমিন রাজু, জাহাঙ্গীর হোসেন, শান্ত রায়, মিজানুর রহমান এলএলবি, আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মোনায়েম উর রহমান ইকবাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক দিপা নাছরিন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক রেদোয়ান ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক মুন্সী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আকন্দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজা উদ্দৌলা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানদিজা জেরিন, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, প্রচার সম্পাদক হামিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম লিখন, ইলেকট্রনিক্স অ্যান্ড মিডিয়া সম্পাদক মিজানুর রহমান মিলন এবং সদস্য জাকির হোসেন মিন্টু, বেলায়েত হোসেন, শাহাদাৎ হোসেন মিন্টু, জেসমুল হুদা লেবু ও সুবির কুমার গুপ্ত।
এর আগে জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো. নাজমুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপেক্সিয়ান আলমগীর হোসাইনের সঞ্চালনায় সম্মেলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী মুগনিউর রহমান মনি।
এসময় আরও বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী আবু জর আলামিন, নুর জাহান বেগম, আলহাজ্ব মো. গোলাম মোস্তফা আকন্দ, হারুন জিলানী, তাহমিনা জলি, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম নোমান তালুকদার, জয়েন্ট সেক্রেটারি আল-আমিন রাজু, জাহাঙ্গীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 06/09/2026, 08:16 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 110
- আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:33 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ