ঢাকা ০১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শেরপুর জেলা পুলিশের নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের তারিখ: 06/07/2026, 02:09 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 111
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শেরপুর জেলা পুলিশের নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা

আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা করেছে শেরপুর জেলা পুলিশ।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তারা অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সমস্যা মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, "রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশ ও আয়োজক কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, জেলা পুলিশ একটি নিরাপদ, উৎসবমুখর ও আনন্দঘন রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 03/09/2026, 06:29 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।