আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক জনাব মো. সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় তুলে ধরা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা আনন্দময়, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন করতে জেলা প্রশাসন, শেরপুর বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 04/10/2026, 04:05 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 33
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 06/10/2026, 10:41 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ