শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) তিনি শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করা, যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে শেরপুর জেলা কারাগারের কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
- প্রকাশের তারিখ: 06/10/2026, 02:10 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 21
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:00 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ