ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন

  • প্রকাশের তারিখ: 19/11/2026, 07:51 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 3
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন

 শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তিনি শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কারাগারের বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ এবং সার্বিক বন্দি ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে ডিভিশন ভবন মেরামত ও সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। পাশাপাশি কারাগারের সার্বিক নিরাপত্তা জোরদারে আরপি গেটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।

পরিদর্শন শেষে জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের বাইরে অপেক্ষমাণ বন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তাঁদের মতামত জানতে চান। এ সময় স্বজনরা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

কারাগারের পরিবেশ, নিরাপত্তা ও বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 20/11/2026, 01:53 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।