ঢাকা ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

  • প্রকাশের তারিখ: 21/09/2026, 08:03 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 34
শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি, মবিনুজ্জামান মিল্টনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া আসাদুজ্জামান মানিককে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহমেদ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঘিরে শেরপুর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক কার্যক্রমের প্রত্যাশা তৈরি হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/10/2026, 01:47 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।