ঢাকা ১১:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিলের উদ্যোগে লেখকদের ৪৪টি বই প্রদান

  • প্রকাশের তারিখ: 01/10/2026, 06:53 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 20
শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিলের উদ্যোগে লেখকদের ৪৪টি বই প্রদান

শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারের পাঠকদের জন্য স্থানীয় লেখকদের লেখা ৪৪টি বই প্রদান করেছে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের বটতলা এলাকায় দেড় শতাধিক বছরের পুরোনো ‘চারু’ ভবনে প্রতিষ্ঠিত শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা।
অনুষ্ঠানে শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, কবি হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুম ও মেহেদী হাসান শামীমসহ গণগ্রন্থাগারের বিভিন্ন শ্রেণির পাঠক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেরপুরের ১৫ জন লেখকের মোট ৪৪টি বই গণগ্রন্থাগারে প্রদান করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে ভ্রমণকাহিনি, উপন্যাস, গল্প, ছড়া, কবিতা ও শিশুতোষ গল্পের বই।
আয়োজকেরা জানান, স্থানীয় লেখকদের বই গণগ্রন্থাগারে সংযোজনের মাধ্যমে পাঠকদের নিজ এলাকার সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ও সাহিত্যচর্চা বিকাশেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 09:02 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।