ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুর সদর হাসপাতালে দালালবিরোধী মোবাইল কোর্ট, একজনের ৫ মাসের কারাদণ্ড

  • প্রকাশের তারিখ: 18/08/2026, 10:24 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 9
শেরপুর সদর হাসপাতালে দালালবিরোধী মোবাইল কোর্ট, একজনের ৫ মাসের কারাদণ্ড

শেরপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও রোগী-স্বজনদের হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৭ আগস্ট ২০২৬) পরিচালিত অভিযানে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে আটক ব্যক্তির বিরুদ্ধে মানবদেহ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হন।
অভিযোগটি সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের এ অভিযানের মাধ্যমে শেরপুর সদর হাসপাতালে দালালদের তৎপরতা বন্ধ এবং রোগী ও তাদের স্বজনদের হয়রানি কমাতে কঠোর বার্তা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে দালালচক্রের কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/10/2026, 10:52 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।