ঢাকা ১১:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে মতবিনিময় সভা

  • প্রকাশের তারিখ: 16/09/2026, 11:58 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 33
শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে মতবিনিময় সভা

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী শেরপুর জেলার অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধে করণীয় নির্ধারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইটভাটা মালিক ও অন্যান্য অংশীজন।
সভায় সংশ্লিষ্ট ইটভাটা মালিক ও অংশীজনদের সঙ্গে আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এ সময় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার কার্যক্রমে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভাটি জেলা প্রশাসন, শেরপুর ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 09/10/2026, 11:08 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।