শেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) শেরপুর শহরের আলীশান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় সমিতির কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে বিল্লাল হোসেন নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।