ঢাকা ০৯:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে সারের ন্যায্যমূল্য ও সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকের পরিদর্শন

  • প্রকাশের তারিখ: 14/09/2026, 10:59 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 29
শেরপুরে সারের ন্যায্যমূল্য ও সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকের পরিদর্শন

এই সার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে যাচাই করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে বিক্রয় রশিদ থেকে কৃষকদের মোবাইল নম্বর নিয়ে তাদের সঙ্গে ফোনে কথা বলেন জেলা প্রশাসক। পরে কৃষকদের কাছ থেকে তারা কী দামে সার কিনেছেন, সে বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করেন তিনি।

এরপর জেলা প্রশাসক নকলা উপজেলার তিনানী বাজারে অবস্থিত বিএডিসি সার গোডাউন পরিদর্শন করে সেখানে সারের মজুত পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি বা অতিরিক্ত মূল্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/09/2026, 05:02 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।