১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ৫০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেরপুরে ৫০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

​​শেরপুরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের অংশ হিসেবে বাছাইকৃত ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের  আয়োজনে দুস্থ ও অসহায় নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম।

 

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয়, বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার। সেলাই মেশিনগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিক, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এমপি মহোদয়ের এই উপহার আমাদের বেঁচে থাকার নতুন আলো দেখিয়েছে। এখন থেকে ঘরে বসেই উপার্জন করে আমি আমার সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে পারব।"