বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) থেকে শেরপুর জেলায় আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, জনসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা এবং জনগণকেন্দ্রিক প্রশাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। মাঠ প্রশাসনের দায়িত্ব পালনে জনগণের প্রত্যাশা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।