ঢাকা ০৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের তারিখ: 26/09/2026, 08:26 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 32
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খ্রিস্টানপাড়া সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আনা মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকোচা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মদ জব্দ করেন। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:39 AM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।