ঢাকা ১২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে রাতভর বিজিবির পৃথক অভিযান ভারতীয় কসমেটিক ও মদ উদ্ধার

  • প্রকাশের তারিখ: 07/07/2026, 10:36 AM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 26
শ্রীবরদী সীমান্তে রাতভর বিজিবির পৃথক অভিযান ভারতীয় কসমেটিক ও মদ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রাতভর  পৃথক অভিযানে 
বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনি কসমেটিক সামগ্রী ও ভারতীয় ব্যান্ডের মদ আটক করা হয়েছে।

৭ ই জুলাই মঙ্গলবার ভোর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া 
সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক বিশ্বরঞ্জন সূত্র ধরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল 
বৈস্টমপাড়া নামক এলাকা   হতে  মালিক বিহীন ব্যাটারি চালিত অটো ভ্যান সহ ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৭ বোতল মদ উদ্ধার করে। 
অপরদিকে মঙ্গলবার সকালে কর্ণঝোড়া বিওপির হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বৈষ্টম পাড়া পাহাড় থেকে মালিক বিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী কসমেটিক সামগ্রী আটক করে। 
কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মনির হোসেন  মদ ও কসমেটিক সামগ্রি
আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার 
দুপুরে বলেন আটককৃত কসমেটিক
সামগ্রীর সিজার মূল্য  ১৬ লক্ষ্য ৫২ হাজার 
৮৭০ টাকা ও উদ্ধারকৃত ৪৭ বোতল মদ সহ ব্যাটারি চালিত অটো ভ্যানের সিজার মূল্য 
২ লক্ষ ৭০ হাজার  ৫ ০০ শত টাকা। 
উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও 
কসমেটিক সামগ্রী বিজিবির ময়মনসিংহ সদর দপ্তরে জমা দেয়া হবে।


 

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:39 AM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।