ঢাকা ০৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে লাখ টাকার ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের তারিখ: 20/09/2026, 12:40 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 31
শ্রীবরদী সীমান্তে লাখ টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ৭০ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ৭০ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 21/09/2026, 02:01 PM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।