ঢাকা ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদীতে ইয়াবাসহ দুই যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

  • প্রকাশের তারিখ: 07/09/2026, 12:06 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 75
শ্রীবরদীতে ইয়াবাসহ দুই যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার রাতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ৯৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সীমান্তবর্তী বালিজুরি গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২২) এবং হালুয়াহাটি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মানিক মিয়া (১৯)।
স্থানীয়রা জানান, শনিবার রাতে উত্তর বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সুজন ও মানিককে আটক করা হয়। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ৯৭টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং গ্রেপ্তার করে।
এদিকে, একই রাতে উত্তর বাজার এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে তারা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ তুলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:39 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।