ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের তারিখ: 09/09/2026, 09:04 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 91
শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি উন্মে হাবিবা রিনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরনী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি।
এ সময় মহিলা দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহিলা দলের প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/09/2026, 04:10 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।