ঢাকা ০১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে চাচাতো-জেঠাতো ভাইদের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

  • প্রকাশের তারিখ: 14/07/2026, 03:41 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 80
শ্রীবরদীতে পারিবারিক বিরোধে চাচাতো-জেঠাতো ভাইদের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, আমিন আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করে প্রাইভেটকার চালাতেন। রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে আসেন আমিন আলী। বাড়ি এসে তার ভাইয়ের সাথে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়লে রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। সোমবার সকালে পুনরায় ঝগড়া শুরু হলে চাচাতো ভাই মেহেদী, অলক, শহিদুল ও ফারুকসহ ৬-৭ জন তাদের উপর হামলা করে কয়েকজনকে আহত করে। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/09/2026, 03:27 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।