ঢাকা ০২:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশের তারিখ: 11/09/2026, 11:40 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 30
চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে দেশে নতুন গ্যাসের উৎস অনুসন্ধানের উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছরই ৪১ লাখ পরিবারকে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:05 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।