রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ। একই দিনে মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার ও মগবাজারেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দিনের ঘটনা শুরু হয়। পরে সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভার ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এরপর রাত ৭টা ৫৮ মিনিটে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে এবং রাত ৯টা ১০ মিনিটে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধারাবাহিক এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত এবং বিস্ফোরণগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণ, রামপুরায় জোড়া হাতবোমা বিস্ফোরণ
- প্রকাশের তারিখ: 19/09/2026, 08:03 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 41
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 28/11/2026, 08:50 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ