ঢাকা ০১:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, ১৬৪ বোতল ভারতীয় মদ আটক

  • প্রকাশের তারিখ: 09/09/2026, 01:29 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 15
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, ১৬৪ বোতল ভারতীয় মদ আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:29 AM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।