ঢাকা ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

  • প্রকাশের তারিখ: 16/08/2026, 04:49 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 107
শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবীরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য খামারীকে পুরস্কৃত করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 02/10/2026, 09:17 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।