ঢাকা ০১:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ: 10/08/2026, 03:07 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 112
শেরপুরে পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুরের ৩৭ নং পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

সোমবার (১০ আগস্ট ২০২৬) বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠের দক্ষতা যাচাই করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন।

পরে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন জেলা প্রশাসক।

এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/10/2026, 05:16 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।