ঢাকা ০১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

  • প্রকাশের তারিখ: 26/06/2026, 10:08 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, দুপুরে কর্ণঝোড়া বিওপির টহলদল উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাতে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে আটক ব্যক্তিরা ঢাকা থেকে এসে শ্রীবরদী উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর নিকটবর্তী হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 03/09/2026, 06:30 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।