ঢাকা ০৩:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন

  • প্রকাশের তারিখ: 25/08/2026, 05:40 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 175
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২২ আগস্ট সাপের কামড়ে আক্রান্ত হন শাহিন আকন্দ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শাহিনের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আরও আর্থিক সহায়তা দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া মানবিক সহায়তার জন্য শাহিনের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:02 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।