ঢাকা ০২:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

২,৫৫৫ পিস ইয়াবাসহ শেরপুরের যুবক গ্রেফতার

  • প্রকাশের তারিখ: 03/08/2026, 11:37 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 81
২,৫৫৫ পিস ইয়াবাসহ শেরপুরের যুবক গ্রেফতার

জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ৩ গ্রাম ইয়াবা তৈরির গুঁড়াসহ শেরপুরের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন দিগপাইত এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শেরপুর সদর উপজেলার ৯ নম্বর চর মোচারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর বাবনা ঘোনাপাড়া গ্রামের আব্দুল হাওয়াল চৌধুরী ওরফে হেলালের ছেলে মো. রিয়াদ চৌধুরী রাফি (২৯)-কে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ২ হাজার ৫৫৫ পিস ইয়াবা এবং ৩ গ্রাম ইয়াবা তৈরির গুঁড়া জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 25/09/2026, 05:32 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।