১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

৩০ জুন নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ভাটারায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময়

৩০ জুন নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ভাটারায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​আগামী ৩০ জুন মঙ্গলবার ঢাকার ভাটারায় আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​ভাটারা থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ভাটারা থানার সভাপতি নুর আলম কাসেমী। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিক।

​বক্তব্যে নেতারা বলেন, “৩০ জুনের নাগরিক সমাবেশ আমাদের অধিকার ও দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সমাবেশকে সফল করার জন্য প্রতিটি ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ চালাতে হবে। জনগণের দোরগোড়ায় আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভাটারা থানার সহ-সভাপতি মাওলানা কাউসার আলম ও মাওলানা শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শরিফি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ভাটারা থানা সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের বাইতুল মাল সম্পাদক কারী আসাদুজ্জামান প্রমুখ।

​এছাড়া ভাটারা থানার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশ নেন এবং সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।