৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যকে ধারণ করে শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলায় সপরিবারে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শেরপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠে ছিল উৎসবের আমেজ। খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজন সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের প্রত্যাশা, ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সমাজে ইতিবাচক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে।