ঢাকা ১১:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অসচ্ছল রোগী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ

  • প্রকাশের তারিখ: 22/09/2026, 10:01 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
শেরপুরে অসচ্ছল রোগী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ

শেরপুরে আর্থিকভাবে অসচ্ছল রোগী এবং দরিদ্র ও মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে বাছাইকৃত উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় তিনি বলেন, “আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সাধ্য অনুযায়ী সবসময় প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এ প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের এ উদ্যোগের মূল লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা। পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা পাওয়া উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/09/2026, 05:49 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।