শেরপুরে ৩৬ জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শেরপুর শহরের সজবরখিলা নেক্সাস পাবলিক স্কুলের হলরুমে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইন, শেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. আব্দুল মতিন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাতসহ জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।
শেরপুরে ৩৬ জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা