জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ-সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থী ও আগ্রহীদের অবহিতকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে শেরপুরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে বিশিষ্টজনদের সঙ্গে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট সাংবাদিক রফিক মজিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
সভায় জাপানে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন ধরনের বৃত্তি, পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সম্ভাবনা এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা জাপানে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে শেরপুরে মতবিনিময় সভা
- প্রকাশের তারিখ: 11/09/2026, 03:29 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 33
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 25/11/2026, 10:29 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ