শেরপুরের সদর উপজেলার ৪৭ নম্বর বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
বুধবার (১ জুলাই ২০২৬) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মনোরম ও স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ, পরিচ্ছন্নতা, শিক্ষার্থীবান্ধব পাঠ্যপরিবেশ এবং আনন্দময় পাঠদান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বিদ্যালয়ে সার্বিক শিক্ষার্থী উপস্থিতির হার সন্তোষজনক। তবে ২-১টি শ্রেণিতে উপস্থিতির হার তুলনামূলক কম থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, পাঠদান কার্যক্রমের প্রশংসা