ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের তারিখ: 29/06/2026, 05:13 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 19
শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রথম সেমিস্টার পরীক্ষার মার্কশিট তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ্ ইশরাত সুলতানা, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 03:14 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।