ঢাকা ০৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

  • প্রকাশের তারিখ: 27/09/2026, 09:09 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 33
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

শেরপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর জেলা শাখা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন্স (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল এবং তুরস্কের আহি এভরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া ভিপি।

এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/11/2026, 05:26 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।