ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • প্রকাশের তারিখ: 18/07/2026, 04:54 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি,
  • সংবাদটি দেখেছেন: 122
শেরপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।


বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামানসহ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

​

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 08/10/2026, 09:59 PM
ন
নিজস্ব প্রতিনিধি,
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।