ঢাকা ০১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের তারিখ: 07/07/2026, 01:54 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 14
শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন জেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) তিনি প্রথমে ১১৬ নম্বর মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেণির পাঠদান পর্যবেক্ষণ করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে হোম ভিজিট কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন। পাশাপাশি বাংলা ও গণিতের পাশাপাশি ইংরেজি শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সবজি চাষ ও বৃক্ষরোপণ উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

পরিদর্শন শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 09/09/2026, 10:04 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।