ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ: 08/07/2026, 10:42 AM | ফটো কার্ড
  • অনলাইন ডেস্ক
  • সংবাদটি দেখেছেন: 21
এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর, ৭ জুলাই ২০২৬:এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন আজ শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ, কলেজের উপাধ্যক্ষ এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।এ সময় তিনি এইচএসসি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:16 AM
অ
অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।